| বঙ্গাব্দ
ad728
ad728

চসিকের অভিযানে দেশ ডেইরি কারখানাকে জরিমানা

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 29-03-2026 ইং
  • 31658 বার পঠিত
চসিকের অভিযানে দেশ ডেইরি কারখানাকে জরিমানা
ছবির ক্যাপশন: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ডেইরি কারখানাকে জরিমানা করেছে (চসিক)।

চট্টগ্রাম নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে একটি ডেইরি কারখানাকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

রোববার (২৯ মার্চ) নগরের এম এম আলী রোড এলাকায় অবস্থিত দেশ ডেইরি কারখানায় অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযানকালে কারখানাটিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে দই ও ঘি উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ অবস্থায় পণ্য মজুদের প্রমাণ পাওয়া যায়।

এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দেশ ডেইরি কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

চসিক জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর