চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫টি মামলায় মোট ৩০ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার দিনব্যাপী পরিচালিত এ মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে এসব জরিমানা করা হয়।
অভিযানে মাইজবিলা ও চরম্বা এলাকায় অবস্থিত ৫টি ইটভাটাকে দণ্ড দেওয়া হয়। এর মধ্যে মেসার্স শাহ জব্বারিয়া ব্রিকস ম্যানুফ্যাকচার (4BM), বিসমিল্লাহ ব্রিকস (BBM-2), চরম্বা রহমানিয়া ব্রিকস (CRB), ইসলাম ব্রিকস ম্যানুফ্যাকচার (IBM) এবং শাহ মজিদিয়া ব্রিকস (BRB) প্রত্যেককে ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন র্যাব-৭ চট্টগ্রাম, আনসার সদস্য, চট্টগ্রাম রিজার্ভ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং লোহাগাড়া ফায়ার স্টেশনের সদস্যরা।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |