| বঙ্গাব্দ
ad728
ad728

নতুনব্রীজ এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে সিএমপি’র সমন্বয় সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 08-10-2025 ইং
  • 169014 বার পঠিত
নতুনব্রীজ এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে সিএমপি’র সমন্বয় সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: নগরীর অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকা বাকলিয়ার নতুনব্রীজ-এর ট্রাফিক ব্যবস্থাপনা আরও সুষ্ঠু ও কার্যকর করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে এক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

নগরীর অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকা বাকলিয়ার নতুনব্রীজ-এর ট্রাফিক ব্যবস্থাপনা আরও সুষ্ঠু ও কার্যকর করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে এক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৮ অক্টোবর) বিকেলে বাকলিয়া থানাধীন কেআরএস কনভেনশন হলে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম।


সভায় নতুনব্রীজ এলাকার সড়ক ব্যবস্থাপনা, যানবাহন নিয়ন্ত্রণ, স্কুল ও বাজারকেন্দ্রিক যানজট, পথচারী নিরাপত্তা, অবৈধ পার্কিং, ফুটপাত দখল এবং যান চলাচলের শৃঙ্খলা রক্ষা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।


কমিশনার হাসিব আজিজ তাঁর বক্তব্যে বলেন,


“নতুনব্রীজ এলাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থায় বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। বহুমাত্রিক এই সমস্যাগুলোর সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও কার্যকর বাস্তবায়ন প্রয়োজন।"


তিনি আরও বলেন,


“নগরবাসীর ভোগান্তি কমাতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি। এজন্য পুলিশ, সিটি কর্পোরেশন, সংশ্লিষ্ট সংস্থা ও জনসাধারণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”


সভায় অংশগ্রহণকারীরা এলাকাভিত্তিক সমস্যার স্থায়ী সমাধান এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটি টেকসই, নিরাপদ ও নাগরিকবান্ধব ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর জোর দেন।


সভায় আরও উপস্থিত ছিলেন:


অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মোঃ হুমায়ুন কবির


অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আসফিকুজ্জামান আকতার, বিপিএম


উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)


উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি


উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আলমগীর হোসেন


এবং সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার স্টেকহোল্ডার।


সভায় সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন এবং গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। সবার সম্মিলিত প্রয়াসে নতুনব্রীজ এলাকার যানজট নিরসন ও নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর