চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পৃথক সড়ক ও ট্রেন দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন সড়ক দুর্ঘটনায় এবং একজন ট্রেনে কাটা পড়ে মারা যান।
নিহতরা হলেন মিরসরাই উপজেলার মির্জা বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র মো. হাসান (১৫) এবং ছোট কুমিরা এলাকার হিংগুড়ি পাড়ার বাসিন্দা মো. হারুন (৫৫)। ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বার আউলিয়া এলাকায় ঢাকা-মুখী লেনে একটি ট্রাকের ধাক্কায় মো. হারুন ঘটনাস্থলেই নিহত হন।
অন্যদিকে সকাল সাড়ে ১১টার দিকে কুমিরা ইউনিয়নের মসজিদ্দা এলাকায় ট্রাক থেকে নামার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মাদ্রাসাছাত্র মো. হাসান নিহত হয়।
এছাড়া সকাল ১১টার দিকে বাড়বকুণ্ড এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হন।
হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত হাসান তার কয়েকজন সহপাঠীকে নিয়ে ক্লাস ফাঁকি দিয়ে আকিলপুর সমুদ্র সৈকতে যাচ্ছিল। পথে ট্রাক থেকে নামার সময় দুর্ঘটনার শিকার হয়ে তার মৃত্যু হয়।
এ বিষয়ে মাওলানা মাহাবুবুল আলম বলেন, “হাসান আমাদের মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। সে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। পরে জানতে পারি সহপাঠীদের নিয়ে আকিলপুর যাওয়ার পথে দুর্ঘটনায় মারা গেছে।”
এম এ হক বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। একটি ট্রাক আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে দীপক দেওয়ান জানান, বাড়বকুণ্ড এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |