অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ভাষণটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড।
বুধবার (১২ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, বৃহস্পতিবার রাজধানীতে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। এর আগের কয়েক দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আগুন, ককটেল বিস্ফোরণ ও বস্তু নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে এ কর্মসূচির সম্পর্ক রয়েছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান,
“সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, হেলমেট ও মাস্ক পরিহিত কয়েকজন ভোরবেলা বা ব্যস্ত সময়ে টার্গেট করা স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করছে। কখনো অপ্রাপ্তবয়স্কদেরও ব্যবহার করা হচ্ছে।”
তিনি আরও বলেন, দু-একটি মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
প্রধান উপদেষ্টার আসন্ন ভাষণে দেশের সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা থাকবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |