চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি অপহরণকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হয়েছে। অভিযানে অপহৃত এক ব্যক্তিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার পোমরা ইউনিয়নের বালুঘাট এলাকার একটি বাড়িতে অপহরণের অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রুবেল (৩০) নামের এক ব্যক্তিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ ও সেনা সূত্র জানায়, অপহরণ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহেদ হাসান (৩৫), ওবায়দুল মোস্তফা সৌরভ (৩১) ও মো. আব্দুস সালাম (২২) কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে তল্লাশিতে ৮৮২ পিস ইয়াবা, ৩ কেজি ১০০ গ্রাম গাঁজা, দা, চাপাতি, রামদা, ছুরি ও হাতুড়িসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়াও তিনটি পাসপোর্ট, একাধিক মোবাইল ফোন এবং নগদ ১ লাখ ৫ হাজার ৮৯০ টাকা জব্দ করা হয়।
সেনা সূত্র আরও জানায়, আটক ওবায়দুল মোস্তফা সৌরভ দীর্ঘদিন ধরে রাঙ্গুনিয়া এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |