বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে পঞ্চগড় থেকে ঢাকাগামী স্পেশাল ট্রেনে কাটা পড়ে আখিরুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাত পঞ্চগড় উপজেলা সদরের ধাক্কামারা টেঙ্গনমারি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আখিরুল মাগুড়া শিপাইপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন গাড়ি চালক। ঘটনাস্থলে স্থানীয়রা রেললাইনে স্লিপার ফেলে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। পঞ্চগড় স্টেশন থেকে রাত ৯টা ১০ মিনিটে ছেড়ে যাওয়া একতা এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়দের তোপের মুখে আবারও স্টেশনে ফিরে যেতে বাধ্য হয়। রাত সাড়ে ১১টার দিকে প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ট্রেন চলাচল স্বাভাবিক করে।
স্থানীয়দের অভিযোগ, রাত ৮টায় ট্রেনটি পঞ্চগড় স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়, কিন্তু স্পেশাল ট্রেনের বিষয়টি তারা জানতেন না এবং ট্রেনটি কোনো হুইসেলও দেয়নি। ট্রেনটি টেঙ্গনমারির কাছে পৌঁছালে পাশের সড়ক থেকে একটি মাইক্রোবাস রেললাইন পার হতে গেলে লাইনের ওপর ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরিবারসহ গাড়ি ঠেলে সরানোর চেষ্টা করার সময় আখিরুল লাইনের ওপর পড়ে যান এবং মুহূর্তেই ট্রেনের নিচে চলে যান।
জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান জানান, দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে রাত ৮টা থেকে ঢাকা-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে প্রশাসন ও পুলিশের সঙ্গে আলোচনার পর রাত সাড়ে ১১টায় অবরোধ অপসারণ করা হয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |