| বঙ্গাব্দ
ad728
ad728

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে চট্টগ্রামে বিআরটিএ’র সড়ক নিরাপত্তা কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 10-11-2025 ইং
  • 88927 বার পঠিত
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে চট্টগ্রামে বিআরটিএ’র সড়ক নিরাপত্তা কর্মশালা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে চট্টগ্রামে বিআরটিএ’র সড়ক নিরাপত্তা কর্মশালা অনুষ্ঠিত

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ৯ নভেম্বর রবিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চট্টগ্রাম একটি সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালাটি অনুষ্ঠিত হয় চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার মহিলা কলেজ প্রাঙ্গণে।

কর্মশালায় উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ মাসুদ আলম, উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) কে. এম. মাহাবুব কবির, এনায়েত বাজার মহিলা কলেজের অধ্যক্ষ সুরাইয়া বেগম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ (দক্ষিণ)-এর এডিসি মোঃ রবিউল হাসান এবং ট্রাফিক ইন্সপেক্টর বিপুল পাল।

কর্মশালায় শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা, ট্রাফিক নিয়ম-কানুন, হেলমেট ব্যবহারের গুরুত্ব ও নিরাপদ গতির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

দিনব্যাপী এ কর্মসূচির শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়।

মূল্যায়নে প্রথম স্থান অধিকার করেন একাদশ শ্রেণির ছাত্রী সোহানা করিম আনি, দ্বিতীয় স্থান অধিকার করেন মারিয়া আক্তার মৃদুলী, এবং তৃতীয় স্থান অধিকার করেন তামান্না বিনতে ইকরা। পরবর্তীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতা ও ব্যক্তিগত দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল চালক ও নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর