চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার অভিযানে ১৮ মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী ও ছিনতাইকারীদের গডফাদার হিসেবে পরিচিত অস্ত্রধারী ‘চাপাতি ফারুক’ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ পরিদর্শক (অপারেশন) মীর মোহাম্মদ সেলিম ও সঙ্গীয় ফোর্স কোতোয়ালী থানাধীন আইস ফ্যাক্টরি রোডের বাস্তুহারা কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—
মো. ফারুক হোসেন ওরফে ইমরান ওরফে চাপাতি ফারুক (৩২) এবং মো. সজিব (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত চাপাতি ফারুকের বিরুদ্ধে হত্যা, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই, অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চট্টগ্রামের সদরঘাট, কোতোয়ালী, রেলওয়ে ও লোহাগড়া থানাসহ বিভিন্ন থানায় মোট ১০টি গুরুতর মামলা রয়েছে। এসব মামলার মধ্যে একটি হত্যা মামলাও অন্তর্ভুক্ত।
অপরদিকে, তার সহযোগী মো. সজিবের বিরুদ্ধে অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, চুরি, ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন ধারায় অন্তত ১০টি মামলা রয়েছে বলে পিসিপিআর যাচাইয়ে নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে উভয় আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |