| বঙ্গাব্দ
ad728
ad728

দায়িত্বভার গ্রহণ করল রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের নবনির্বাচিত কমিটি

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 25-04-2026 ইং
  • 6135 বার পঠিত
দায়িত্বভার গ্রহণ করল রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের নবনির্বাচিত কমিটি
ছবির ক্যাপশন: দায়িত্বভার গ্রহণ শেষে রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের নবনির্বাচিত কমিটির প্রথম সভা।

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম রিজিয়নের ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কমিটি শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছে। দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রাম রিজিওনাল অফিসে নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রিহ্যাবের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে উপস্থিত সদস্যরা একে অপরকে অভিনন্দন জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন।

সভায় পূর্ববর্তী রিজিওনাল কমিটির চেয়ারম্যান, কো-চেয়ারম্যান-১, কো-চেয়ারম্যান-২ এবং সদস্যবৃন্দকে রিহ্যাবের জন্য গৃহীত বিভিন্ন কার্যক্রমের জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ মোরশেদুল হাসান বলেন, রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সকল সম্মানিত সদস্যদের কল্যাণে সবার পরামর্শ নিয়ে একটি শক্তিশালী ও সদস্যবান্ধব সংগঠন গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, নতুন কমিটি চট্টগ্রামের সকল সদস্যকে সঙ্গে নিয়ে ব্যবসাবান্ধব ও বিনিয়োগ সহায়ক পরিবেশ তৈরি, আধুনিক নগরায়ন নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসনের সুযোগ বাড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ সারিস্ত বিনতে নুর বলেন, সদস্যদের সমস্যাগুলো চিহ্নিত করে রিয়েল এস্টেট সেক্টরের সঙ্গে সম্পৃক্ত দপ্তরগুলোর কাছে তা তুলে ধরা হবে এবং স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে নিয়মিত কাজ করা হবে।

রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২ এ এস এম আবদুল গাফফার মিয়াজী বলেন, সকল ভেদাভেদ ভুলে রিহ্যাব এখন একটি পরিবার। সকল সদস্যকে সঙ্গে নিয়ে রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নকে আরও এগিয়ে নেওয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শেখ নিজাম উদ্দিন, হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, নূর মোহাম্মদ, এস এম শহিদুল্লাহ এবং আশিষ রায় চৌধুরী।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর