| বঙ্গাব্দ
ad728
ad728

লোহাগাড়ায় ৫ ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 01-04-2026 ইং
  • 25477 বার পঠিত
লোহাগাড়ায় ৫ ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা
ছবির ক্যাপশন: লোহাগাড়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫টি মামলায় মোট ৩০ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫টি মামলায় মোট ৩০ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার দিনব্যাপী পরিচালিত এ মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে এসব জরিমানা করা হয়।

অভিযানে মাইজবিলা ও চরম্বা এলাকায় অবস্থিত ৫টি ইটভাটাকে দণ্ড দেওয়া হয়। এর মধ্যে মেসার্স শাহ জব্বারিয়া ব্রিকস ম্যানুফ্যাকচার (4BM), বিসমিল্লাহ ব্রিকস (BBM-2), চরম্বা রহমানিয়া ব্রিকস (CRB), ইসলাম ব্রিকস ম্যানুফ্যাকচার (IBM) এবং শাহ মজিদিয়া ব্রিকস (BRB) প্রত্যেককে ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন র‍্যাব-৭ চট্টগ্রাম, আনসার সদস্য, চট্টগ্রাম রিজার্ভ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং লোহাগাড়া ফায়ার স্টেশনের সদস্যরা।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর