সীতাকুণ্ডে যুবদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন—চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল করিম চৌধুরী এবং সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোমিন উদ্দিন মিন্টু।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় নীতি-আদর্শ পরিপন্থি কার্যকলাপের অভিযোগে জেলা ও উপজেলা যুবদল তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছিল। পরবর্তীতে তাদের আবেদনের প্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদসহ স্ব স্ব পদে বহাল রাখা হয়েছে।
এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে সীতাকুণ্ড উপজেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে। তারা বলেন, দলের দুঃসময়ে মো. ফজলুল করিম চৌধুরী উপজেলা যুবদলকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ফজলুল করিম চৌধুরী বলেন, “আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে রাজনীতি করি, কোনো পদ-পদবির জন্য নয়। দল আমার ওপর যে আস্থা রেখে পুনরায় দায়িত্ব দিয়েছে, তা যেন অক্ষুণ্ন রাখতে পারি—এটাই আমার প্রত্যাশা।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |