| বঙ্গাব্দ
ad728
ad728

কর্ণফুলীতে ময়লাযুক্ত জ্বালানি তেল মজুত, জরিমানা অর্ধলাখ টাকা

রিপোর্টারের নামঃ সগীর মাহমুদ
  • আপডেট টাইম : 14-05-2026 ইং
  • 8025 বার পঠিত
কর্ণফুলীতে ময়লাযুক্ত জ্বালানি তেল মজুত, জরিমানা অর্ধলাখ টাকা
ছবির ক্যাপশন: কর্ণফুলীতে ময়লাযুক্ত জ্বালানি তেল মজুত, জরিমানা অর্ধলাখ টাকা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় 'মোস্তফা অয়েল সাপ্লাইয়ার' নামে একটি প্রতিষ্ঠানকে বিপুল পরিমাণ ময়লাযুক্ত জ্বালানি তেল মজুত রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ মে) দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার জুলধা ইউনিয়নের ১১ নম্বর মাতব্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সদস্যরা। 


নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাতব্বর ঘাটের মোস্তফা অয়েল সাপ্লাইয়ার নামক দোকানে অভিযান চালানো হয়। এ সময় ওই দোকানে বিপুল পরিমাণ ময়লাযুক্ত জ্বালানি তেল পাওয়া যায়। ময়লাযুক্ত জ্বালানি তেল মজুত রাখার দায়ে দোকানদার মোহাম্মদ তারেককে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই বিচারক হাকিম।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর