মোস্তফা জাহেদ :
চট্টগ্রাম মহানগর পুলিশের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা পুলিশের তত্ত্বাবধানে তিন দিনব্যাপী “নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের ১৫তম ব্যাচ”-এর উদ্বোধনী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে। কোর্সে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার বলেন,
জাতীয় নির্বাচনে পুলিশের নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব সর্বাধিক গুরুত্বপূর্ণ। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে হলে দক্ষতা, দায়িত্ববোধ এবং আইনানুগ আচরণের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন,
এই প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা নির্বাচনী আইন, আচরণবিধি, ভোটকেন্দ্র নিরাপত্তা, জনসম্পৃক্ততা, সংকট ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে আরও দক্ষতা অর্জন করবেন। আপনাদের সততা ও পেশাদারিত্বই জনগণের আস্থা অর্জনের প্রধান শক্তি।
তিন দিনব্যাপী কোর্সে নির্বাচনকালীন দায়িত্ব পালনের কৌশল, আইনের সঠিক প্রয়োগ, জনসংযোগ, ঝুঁকি ব্যবস্থাপনা, তাৎক্ষণিক সাড়া প্রদান এবং মাঠপর্যায়ের নিরাপত্তা কৌশল নিয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষকগণ এবং বিভিন্ন পদমর্যাদার অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |