| বঙ্গাব্দ
ad728
ad728

চট্টগ্রামে ঝাড়ু হাতে জামায়াত এমপি শাহজাহান চৌধুরী

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 23-02-2026 ইং
  • 84411 বার পঠিত
চট্টগ্রামে ঝাড়ু হাতে জামায়াত এমপি শাহজাহান চৌধুরী
ছবির ক্যাপশন: সাতকানিয়া-লোহাগাড়ায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিচ্ছেন এমপি শাহজাহান চৌধুরী।

চট্টগ্রাম-১৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী প্রথমবারের মতো নির্বাচনি এলাকা সফরে এসে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বটতলী শহর বাংলাদেশ জামায়াতে ইসলামী-র উদ্যোগে কেন্দ্রঘোষিত ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে ঝাড়ু হাতে নিয়ে সড়ক পরিষ্কার কার্যক্রমে সরাসরি অংশ নেন এমপি শাহজাহান চৌধুরী।

এ সময় তিনি বলেন, পরিচ্ছন্ন শহর গড়তে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; নাগরিক সচেতনতা ও সামাজিক অংশগ্রহণ অপরিহার্য। লোহাগাড়ার বিভিন্ন স্টেশনে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলমান থাকবে এবং এতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হবে।

তিনি আরও বলেন, পরিবেশবান্ধব ও বসবাসযোগ্য শহর গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রেখে এলাকায় জনসচেতনতা বৃদ্ধি করা হবে।

কর্মসূচিতে তার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা সড়কের আবর্জনা অপসারণ, ড্রেনের ময়লা পরিষ্কার এবং নির্দিষ্ট স্থানে ডাস্টবিন স্থাপনের কাজ করেন।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, বটতলী শহর শাখার আমীর জালাল আহমদ, কাজী নরুল আলম, ডাক্তার আক্তার আহমদ, মাওলানা আকতারুল কামাল, হারুনুর রশিদ, চৌধুরী মোহাম্মদ ছালেহ, মাস্টার মোবারক আলী, মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর