| বঙ্গাব্দ
ad728
ad728

লোহাগাড়ায় সংবাদের জেরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

রিপোর্টারের নামঃ আবছার উদ্দিন লোহাগাড়া প্রতিনিধি
  • আপডেট টাইম : 17-05-2026 ইং
  • 37486 বার পঠিত
লোহাগাড়ায় সংবাদের জেরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ
ছবির ক্যাপশন: লোহাগাড়ায় হামলার শিকার সাংবাদিক সেলিম উদ্দীন চিকিৎসা নিচ্ছেন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। হামলার শিকার হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি সেলিম উদ্দীন।

শনিবার (১৬ মে) রাত ৮টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ফোর সিজনের সামনে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ফসলি জমি ও পাহাড় কেটে মাটি পাচারকারী একটি প্রভাবশালী চক্র দলবদ্ধভাবে এ হামলা চালায়।

সাংবাদিক সেলিম উদ্দীন জানান, চুনতি অভয়ারণ্য এলাকায় বিভিন্ন স্থানে অবৈধভাবে মাটি কাটার চিত্র তুলে ধরে সংবাদ প্রকাশের পর থেকেই একটি চক্র তার ওপর ক্ষুব্ধ ছিল। পেশাগত দায়িত্ব পালন শেষে আজিজনগর স্টেশন থেকে লোহাগাড়ায় ফেরার পথে হামলাকারীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে রাস্তার পাশের একটি কুলিং কর্নারে আশ্রয় নিলে সেখানে ঢুকেও তাকে মারধর করা হয়। এসময় হামলাকারীরা লাঠি ও রড দিয়ে আঘাত করে এবং তার কাপড়চোপড় ছিঁড়ে ভিডিও ধারণ করে বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং লোহাগাড়ায় অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর দায়িত্বরত চিকিৎসক রুনা আক্তার জানান, আহত সাংবাদিকের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। বিশেষ করে ডান চোখের ওপরে গুরুতর আঘাত পাওয়া গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।

এ বিষয়ে লোহাগাড়া থানা-র অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ বলেন, সাংবাদিকের ওপর হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় সাংবাদিক সেলিম উদ্দীন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর