| বঙ্গাব্দ
ad728
ad728

রাউজানে পুলিশের গোপন অভিযানে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 22-12-2025 ইং
  • 38430 বার পঠিত
রাউজানে পুলিশের গোপন অভিযানে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার
ছবির ক্যাপশন: রাউজানে পুলিশের গোপন অভিযানে উদ্ধারকৃত দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ

চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযানে রাউজান উপজেলায় অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন-এর নির্দেশনায় রাউজান থানা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, ২২ ডিসেম্বর ২০২৫ দিবাগত রাতে রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ঘরের সিলিংয়ের ওপর বিশেষভাবে লুকিয়ে রাখা দুটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

তবে অভিযানের সময় অস্ত্রের মালিক নুরুল আমীন ওরফে কালু (৪০) কৌশলে পালিয়ে যায়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, পলাতক ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শনের মাধ্যমে ভীতি সৃষ্টি করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

এ ঘটনায় উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর