চট্টগ্রাম সিআরবিতে অনুষ্ঠিত বিজয় মেলায় নারী দর্শনার্থীদের ওপর হামলার আলোচিত ঘটনার মামলায় দুইজন আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এবং অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)-এর তত্ত্বাবধানে এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই এহেছান মাহাবুবসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স এই অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, গত ১৫ জানুয়ারি ২০২৬ তারিখ কোতোয়ালী থানার একটি চৌকস টিম চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী ও খুলশী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে কোতোয়ালী থানার মামলা নং-৩১ (তারিখ: ২১/১২/২০২৫) এর এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—
১) মো. আকাশ সরদার (২৬), পিতা: নান্নু সরদার, স্থায়ী ঠিকানা: বাহিরকুশিয়া, পন্ডিশার বাজার, সরদার বাড়ি, থানা-নরিয়া, জেলা-শরীয়তপুর। বর্তমান ঠিকানা: পাহাড়তলী, মেট্টাইল্যা পাড়া, মজুর বিল্ডিং সংলগ্ন এলাকা, চট্টগ্রাম।
২) মো. রিপন (২৬), পিতা: মোহাম্মদ হাফেজ সেলিম, মাতা: নাহার বেগম, স্থায়ী ঠিকানা: বসন্তপুর, চাতারপাইয়া ইউনিয়ন, থানা-সেনবাগ, জেলা-নোয়াখালী। বর্তমান ঠিকানা: পাহাড়তলী, মাস্টার লেইন, অগ্রদূত ক্লাবের পেছনে, জিয়ার বাবার কলোনী, ওয়ার্ড-১৩, থানা-খুলশী, চট্টগ্রাম।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩৭৯/৫০৯/৫০৬ ধারায় অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানায়, জননিরাপত্তা ও নারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |