ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’ (এনডিএফ) নামে নতুন রাজনৈতিক জোট গঠন করা হলেও ভোটের মাঠে নামছেন না জোটটির শীর্ষস্থানীয় তিন নেতা। জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব ও এনডিএফের মুখপাত্র এ বি এম রুহুল আমিন হাওলাদার এবং জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন না।
তবে এনডিএফে থাকা জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম-৫ আসন থেকে এবং নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু কিশোরগঞ্জ-৩ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়ে নির্বাচনী প্রতিযোগিতায় রয়েছেন।
গত ৯ ডিসেম্বর জাতীয় পার্টির (একাংশ) ও জাতীয় পার্টির (জেপি) নেতৃত্বে ১৮টি রাজনৈতিক দল নিয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের আত্মপ্রকাশ ঘটে। জোটটি আগামী নির্বাচনে ১২২টি আসনে প্রার্থী ঘোষণার কথা জানালেও শীর্ষ নেতাদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
জেপির দায়িত্বশীল সূত্র জানায়, পিরোজপুর-২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও শারীরিক অসুস্থতার কারণে আনোয়ার হোসেন মঞ্জু তা জমা দেননি। অন্যদিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে এ বি এম রুহুল আমিন হাওলাদার ও কাজী ফিরোজ রশীদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, রুহুল আমিন হাওলাদারের স্ত্রী ও সাবেক সংসদ সদস্য নাসরিন জাহানও এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন না।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |