| বঙ্গাব্দ
ad728
ad728

লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনে থানা পুলিশের অভিযান: ৩টি ডিজেল ইঞ্জিন ও ৫০০ ফুট পাইপ জব্দ

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 08-04-2026 ইং
  • 22375 বার পঠিত
লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনে থানা পুলিশের অভিযান: ৩টি ডিজেল ইঞ্জিন ও ৫০০ ফুট পাইপ জব্দ
ছবির ক্যাপশন: লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনে থানা পুলিশের অভিযান: ৩টি ডিজেল ইঞ্জিন, ৫০০ ফুট পাইপ ও ৫ বেলচা জব্দ

আবছার উদ্দিন,লোহাগাড়া: চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় জেলা এনএসআই চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে থানা পুলিশ একটি সফল অভিযান পরিচালনা করেছে।

অভিযানটি (০৮ এপ্রিল) দুপুর ৩টা ৩০ থেকে ৭টা ৩০ ঘটিকায় লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাইজবিলাস্থ নলুবুনিয়া এলাকায় অনুষ্ঠিত হয়। জামছড়ি খালের তীরবর্তী টিলা কেটে ইজারা ব্যতীত বালু উত্তোলনের ঘটনায় জেলা এনএসআই চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে এবং অংশগ্রহণে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিলের নেতৃত্বে থানা পুলিশ অভিযানে অংশ নেয়।

অভিযানে ঘটনাস্থল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ৩টি ডিজেল ইঞ্জিন, ৫০০ ফুট পাইপ এবং ৫টি বেলচা জব্দ করা হয়।

উক্ত স্থানে বালু উত্তোলনের সঙ্গে অভিযুক্ত ব্যক্তিরা হলেন:শওকত হোসেন (৪০), পিতা- আব্দুস সাত্তার, বাইয়ার পাড়া, ০২নং ওয়ার্ড, চরম্বা, লোহাগাড়া; বর্তমানে চরম্বা ইউনিয়নের ০২নং ওয়ার্ড মেম্বার।

মোহাম্মদ আব্দুল্লাহ (২৯), পিতা- ফুরুক আহমদ, মাইজবিলা, ০৭নং ওয়ার্ড, চরম্বা, লোহাগাড়া।

জাহাঙ্গীর (২৫), জান মোহাম্মদ পাড়া, ৬নং ওয়ার্ড, চরম্বা, লোহাগাড়া।

থানা পুলিশ জানায়, উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর