| বঙ্গাব্দ
ad728
ad728

পারকী বিচে হোটেলে পুলিশের অভিযান, অসামাজিক কার্যকলাপে ১৪ জন আটক

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 05-04-2026 ইং
  • 19413 বার পঠিত
পারকী বিচে হোটেলে পুলিশের অভিযান, অসামাজিক কার্যকলাপে ১৪ জন আটক
ছবির ক্যাপশন: অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেল থেকে ১৪ জনকে আটক করে পুলিশ।

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন পারকী বিচ এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে আটক করেছে পুলিশ।

রবিবার (০৫ এপ্রিল ২০২৬) কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ শাহীনুর আলমের নেতৃত্বে একটি চৌকশ টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) আব্দুল্লাহ আল নোমানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন পারকী বিচের ‘সি-ভিউ’ হোটেলে অভিযান চালানো হয়। এ সময় হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় ১৪ জনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন—মামুন (৪২), মোঃ আব্দুর রহিম (৪০), আব্দুল হালিম (২৮), মোঃ জাহিদ উল্ল্যা (২৬), মোঃ সাকিব (২৩), দীপ্ত বিশ্বাস (২৬), শওকত আলী (২৭), আরফিন আক্তার (২৬), রিয়া দে (১৮), জান্নাত বেগম (২৮), তাসমিন (১৮), সানজিদা আক্তার (১৮), সাদিয়া সুলতানা (১৮) ও করিমা বেগম (২২)।

পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর