| বঙ্গাব্দ
ad728
ad728

মিরসরাইয়ে ইসলামী আন্দোলন গণ মিছিল ও সমাবেশ

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 02-10-2025 ইং
  • 98659 বার পঠিত
মিরসরাইয়ে ইসলামী আন্দোলন গণ মিছিল ও সমাবেশ
ছবির ক্যাপশন: মিরসরাইয়ে ইসলামী আন্দোলন গণ মিছিল ও সমাবেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম জেলা পশ্চিমের উদ্যোগে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়।

এর আগে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা।

সমাবেশে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন আসনের প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

প্রার্থীরা হলেন— চট্টগ্রাম-১ মিরসরাই আসনে অ্যাডভোকেট ফেরদৌস আহমেদ চৌধুরী,

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে অধ্যক্ষ মুহাম্মদ দিদারুল মাওলা এবং চট্টগ্রাম-৩ আসনে অধ্যাপক আমজাদ হোসাইন।

সমাবেশে তিন প্রার্থীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা পশ্চিমের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় অনুষ্ঠানটি ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে বিপুল সংখ্যক নেতাকর্মী এ সমাবেশ অংশগ্রহণ করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর