চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২২ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে এ বৈঠক শুরু হয়।
এনসিপি প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সন্ধ্যায় জামায়াতের সঙ্গে বৈঠক
এদিন সন্ধ্যা ৬টার দিকে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদলের সঙ্গেও বৈঠকে বসার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংলাপ ও আলোচনার অংশ হিসেবে ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই মতবিনিময় চালিয়ে যাচ্ছেন তিনি।
গতকাল বিএনপির সঙ্গে বৈঠক
এর আগে, মঙ্গলবার (২১ অক্টোবর) একই ভেন্যুতে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনূস। আলোচনায় অংশ নেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।
বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, প্রশাসনে নিরপেক্ষতা, জুলাই সনদ, এবং বিতর্কিত কর্মকর্তাদের নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্ব থেকে বিরত রাখার বিষয়ে আলোচনা হয়।
প্রশাসনের রদবদল থাকবে প্রধান উপদেষ্টার তত্ত্বাবধানে
বিএনপি নেতারা নির্বাচনপূর্ব সময়ে প্রশাসনে যেকোনো রদবদলের ক্ষেত্রে নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানান। জবাবে প্রধান উপদেষ্টা জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে প্রশাসনিক রদবদল তার সরাসরি তত্ত্বাবধানে হবে।
তিনি বলেন, "জেলা প্রশাসকসহ গুরুত্বপূর্ণ পদে যেসব কর্মকর্তা দায়িত্ব পাবেন, তাদের বাছাই করা হবে শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে। শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনই আমাদের মূল লক্ষ্য। এখানে পক্ষপাতের কোনো জায়গা থাকবে না।"
তিনি আরও বলেন, “নির্বাচন একটি মহাআয়োজন। যিনি শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম, তাকেই আমরা দায়িত্বে রাখব। নির্বাচন নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে যা কিছু প্রয়োজন, তা আমরা করব।”
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |