| বঙ্গাব্দ
ad728
ad728

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে আটক ১৯

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 26-02-2026 ইং
  • 2834 বার পঠিত
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে আটক ১৯
ছবির ক্যাপশন: সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সাগরে অভিযানে জব্দকৃত সিমেন্ট ও খাদ্যদ্রব্য।

মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যসহ ১৯ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন মধ্যরাত ২টার দিকে ‘অপারেশন কোরাল দ্বীপ’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সন্দেহজনক দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১১ লাখ টাকা মূল্যের ১ হাজার ১৪০ বস্তা সিমেন্ট, ৫ বস্তা রসুন, ৫০ বস্তা ছোলা, ২০ বস্তা আলু এবং ৭ হাজার ৮০ পিস ‘রয়েল টাইগার’ এনার্জি ড্রিংক জব্দ করা হয়।

এ সময় পাচার কাজে ব্যবহৃত দুটি ফিশিং বোটসহ ১৯ জন পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত মালামাল, ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশের সমুদ্রসীমায় পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর