রবিবার (১১ জানুয়ারি ২০২৬) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১০ জানুয়ারি রাত ৯টায় কক্সবাজার সমুদ্রে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।
বোটটি তল্লাশি করা হলে প্রায় ৫ হাজার কেজি সামুদ্রিক মাছ পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ৫ লক্ষ ২০ হাজার টাকা। এ সময় ১৮ জন জেলেকে আটক করা হয়।
পরবর্তীতে কক্সবাজার সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয়। মালিক পক্ষ থেকে জরিমানা আদায় করে মুচলেকা গ্রহণের মাধ্যমে বোট ও জেলেদের ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত মাছ নিলামে বিক্রয় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
কোস্ট গার্ড আরও জানিয়েছেন, মৎস্য সম্পদ রক্ষায় তারা ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |