সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর গ্রামে একটি ৩ বছরের শিশু নিখোঁজের ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ শিশুটির নাম মো. এবাদুল্লাহ (৩)। সে মো. সেলিম রেজা ও মোছা. ঝর্ণা বেগমের সন্তান।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে শিশুটি বাড়ির আশপাশে খেলছিল। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ শিশুটির মামা মো. রাকিবুল বলেন,
“বিকেল থেকে আমরা আত্মীয়স্বজন ও আশপাশের এলাকায় খোঁজ করছি, কিন্তু এখনো কোনো খোঁজ পাইনি। পরিবার খুব দুশ্চিন্তায় আছে।”
শিশুটির পরিবার জানায়, তাদের বাড়ি রামকান্তপুর নদীর পশ্চিম পাড় এলাকায়, উল্লাপাড়া উপজেলা, সিরাজগঞ্জ জেলায় অবস্থিত।
নিখোঁজের ঘটনায় পরিবার প্রশাসন ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে। শিশুটির কোনো সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শিশুটিকে উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |