| বঙ্গাব্দ
ad728
ad728

লোহাগাড়ায় পুলিশের অভিযানে ১৩ হাজার পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 21-10-2025 ইং
  • 225014 বার পঠিত
লোহাগাড়ায় পুলিশের অভিযানে ১৩ হাজার পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার
ছবির ক্যাপশন: বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৩, হাজার পিস হালকা গোলাপি রঙের ইয়াবা উদ্ধার করা হয়

চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও লোহাগাড়া থানা পুলিশের যৌথ অভিযানে ১৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। 

সোমবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।

জেলা গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ রবিউল ইসলাম ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। অভিযানে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাস (রেজিঃ নং- ঢাকা মেট্রো ব-১৪-০৬৩২) থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে বাসের চালক জসিম উদ্দিন (৩৩), হেলপার মোঃ করিম (৩৪) এবং সুপারভাইজার মহিউদ্দিন (২৫)-এর দেখানো মতে বাসের ভিতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৩, হাজার পিস হালকা গোলাপি রঙের ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর