| বঙ্গাব্দ
ad728
ad728

কাল থেকে রেলওয়ে পুলিশের সব থানায় চালু হচ্ছে অনলাইন জিডি

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 24-09-2025 ইং
  • 201997 বার পঠিত
কাল থেকে রেলওয়ে পুলিশের সব থানায় চালু হচ্ছে অনলাইন জিডি
ছবির ক্যাপশন: কাল থেকে রেলওয়ে পুলিশের সব থানায় চালু হচ্ছে অনলাইন জিডি

রেলওয়ে পুলিশের ছয়টি জেলার ২৪টি থানায় আগামীকাল বৃহস্পতিবার থেকে জনসাধারণের জন্য অনলাইন জিডি সেবা চালু হবে। এর মাধ্যমে দেশের সকল থানা সকল ধরনের অনলাইন জিডি সেবার আওতায় আসছে।

বুধবার বিকেলে এমন তথ্য জানিয়েছে পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগ।


তারা জানিয়েছে, প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে থানায় না এসে ঘরে বসে সকল ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ‌।

অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করলে এ সেবা পাওয়া যাবে।


এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা চালু আছে।


বাংলাদেশ পুলিশ জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা দ্রুততম সময়ে ও সহজে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর