| বঙ্গাব্দ
ad728
ad728

জাতীয় নির্বাচন সামনে রেখে বাঁশখালীতে নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 22-12-2025 ইং
  • 56231 বার পঠিত
জাতীয় নির্বাচন সামনে রেখে বাঁশখালীতে নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার
ছবির ক্যাপশন: জাতীয় নির্বাচন সামনে রেখে বাঁশখালীতে ভোটকেন্দ্র ও নির্বাচন অফিস পরিদর্শন করছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নির্বাচন সংশ্লিষ্ট সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।

সম্প্রতি তিনি বাঁশখালী থানা, উপজেলা নির্বাচন অফিস এবং উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ঘুরে দেখেন। এ সময় নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গৃহীত ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থার অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করেন।


পরিদর্শনকালে পুলিশ সুপার থানায় কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নির্বাচনকালীন দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশনা দেন। পাশাপাশি উপজেলা নির্বাচন অফিসে স্থাপিত সিসিটিভি ক্যামেরা, ফুটেজ সংরক্ষণ পদ্ধতি এবং রাত্রীকালীন নিরাপত্তা ব্যবস্থাও যাচাই করেন।

তিনি অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার, চিহ্নিত ও তালিকাভুক্ত সন্ত্রাসী ও বিশৃঙ্খলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন। ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ভোটকেন্দ্র ও নির্বাচন অফিসে কঠোর পুলিশি নজরদারি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার আরও বলেন, নির্বাচনকে ঘিরে যেকোনো অনিয়ম, সহিংসতা বা বিশৃঙ্খলার ঘটনায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।

পরিদর্শন শেষে তিনি বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে নির্বাচন অফিস ও ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় বাঁশখালী থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা, উপজেলা নির্বাচন অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর