কক্সবাজারের টেকনাফে প্রায় ৪ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের নেতৃত্বে টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে নদীতে অবস্থানরত একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কোটি ৭৫ লক্ষ টাকা মূল্যের ৭৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পাচারকাজে জড়িত দুই জন মাদক পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে জব্দকৃত ইয়াবা, পাচারে ব্যবহৃত বোট এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা আরও বলেন, উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |