| বঙ্গাব্দ
ad728
ad728

মাইজভান্ডারে খোশরোজ শরীফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 07-10-2025 ইং
  • 96477 বার পঠিত
মাইজভান্ডারে খোশরোজ শরীফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: মাইজভান্ডারে খোশরোজ শরীফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম : আগামী ১৪ অক্টোবর, মহান ২৯ আশ্বিন হযরত গাউসুল আজম শাহসুফি মাওলানা সৈয়দ গোলাম রহমান (প্রকাশ বাবা) ভান্ডারীর খোশরোজ শরীফ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ অক্টোবর (সোমবার) রাতে মাইজভান্ডার দরবার শরীফের গাউছিয়া রহমান মঞ্জিলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী।

তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যানবাহন নিয়ে চট্টগ্রাম শহর হয়ে যারা মাইজভাণ্ডার শরীফে আসবেন, তাঁরা যেন হাটহাজারী বড় মাদ্রাসা অতিক্রম করার সময় মাইক, সাউন্ড ও বাদ্য বাজনা বন্ধ রাখে। সে জন্য স্ব-স্ব মঞ্জিল তাদের ভক্তদের জানিয়ে রাখবেন।

আর এ ব্যাপারে জেলা পুলিশ সুপার, হাটহাজারী সার্কেল ও হাটহাজারী থানায় জানানো হবে।

তাছাড়া আশেকানে ভক্তদের বহু যানবাহন বারৈয়ারহাট-রামগড়- খাগড়াছড়ি সড়ক দিয়ে ও যাতায়ত করবে। উক্ত সড়কে যাতে কোন বিঘ্ন সৃষ্টি না হয় সে জন্য ভুজপুর থানা ও দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে অবিহিত করার সিদ্ধান্ত হয়। সভায় যে কোন ধরনের অসামাজিক ও নেশা জাতীয় কর্মকান্ড সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। 

সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নজরুল ইসলাম, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নুর আহমেদ, ব্যারিস্টার শাহিন মিরাজ চৌধুরী, এডভোকেট খালেদ মোঃ সাইফ উদ্দিন কামরুল, আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আ.ফ.ম জামাল উদ্দিন, এয়াকুব গ্রুপের চেয়ারম্যান এম. এয়াকুব আলী, প্রফেসর ড. মোজাহেরুল আলম, এডভোকেট হোসেন শহীদ মুজিব আলম বাপ্পীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভা শেষে খোশরোজ শরীফের সফল ও সুশৃঙ্খল আয়োজন কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা দিদারুল আলম মাইজভান্ডারী।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর