| বঙ্গাব্দ
ad728
ad728

নিরাপদ সড়ক গড়তে সবাইকে দায়িত্বশীল হতে হবে: সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 27-10-2025 ইং
  • 224213 বার পঠিত
নিরাপদ সড়ক গড়তে সবাইকে দায়িত্বশীল হতে হবে: সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন
ছবির ক্যাপশন: চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত শিক্ষার্থী সমাবেশে বক্তব্য রাখছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে হলে প্রত্যেক নাগরিককেই নিজের অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার বিকল্প নেই।


সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটি, ডায়মন্ড সিমেন্টের সহযোগিতায়।


মেয়র বলেন,“সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। মানসম্মত হেলমেট ব্যবহার, নির্ধারিত গতি সীমা অনুসরণ এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব নিয়ম কঠোরভাবে মানলে দুর্ঘটনা কমবে, সড়ক হবে নিরাপদ।”


তিনি আরও বলেন,“নিরাপদ সড়ক শুধু সরকারের একার দায়িত্ব নয়—এটি আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। পরিবার, স্কুল, প্রশাসন এবং পরিবহন মালিক-শ্রমিক—সবাইকে সচেতন হতে হবে।”


সমাবেশে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই নগর কমিটির সহ-সভাপতি ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. হাকিম আলী। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, থিয়েটার ইনস্টিটিউটের পরিচালক কবি অভিক ওসমান, অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলাল, চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরী, মাঝির ঘাট ট্রাক মালিক সমিতির সভাপতি এম এ মুছা বাবলু, চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, এবং টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু।


সভাপতির বক্তব্যে লায়ন মো. হাকিম আলী বলেন,“সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। নিয়ম মেনে চলার অভ্যাস গড়ে তুলতে পারলেই নিরাপদ সড়ক প্রতিষ্ঠা সম্ভব।”

অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর