| বঙ্গাব্দ
ad728
ad728

কাশিয়ায় বারবার ভাঙা সুইচগেট, দুর্ভোগে হাজারো মানুষ

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 25-09-2025 ইং
  • 101384 বার পঠিত
কাশিয়ায় বারবার ভাঙা সুইচগেট, দুর্ভোগে হাজারো মানুষ
ছবির ক্যাপশন: চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বাঘখাইন ও পশ্চিম ভান্ডারগাঁও গ্রামের কয়েক শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে যাতায়াত সমস্যার মুখে পড়েছে।

এ.কে. শহিদুল ইসলাম,পটিয়াঃ  চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বাঘখাইন ও পশ্চিম ভান্ডারগাঁও গ্রামের কয়েক শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে যাতায়াত সমস্যার মুখে পড়েছে। এলাকায় প্রধান রাস্তায় অবস্থিত সুইচগেটটি বারবার ভেঙে পড়ায় স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, গার্মেন্টস শ্রমিকসহ হাজারো মানুষ প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন।


স্থানীয়রা জানান, সুইচগেটটি ইতিমধ্যে একাধিকবার মেরামত করা হয়েছে। তবে প্রতিবারই নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণে অল্প দিনের মধ্যেই আবার ভেঙে পড়ে। বিগত সময়ে অন্তত তিনবার সংস্কার করা হলেও টেকসই সমাধান সম্ভব হয়নি। ফলে যাতায়াতের প্রধান পথ অচল হয়ে পড়ায় এলাকার যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে।


বিশেষ করে সকালবেলায় শিক্ষার্থীদের দুর্ভোগ সবচেয়ে বেশি। অনেকেই পায়ে হেঁটে স্কুল ও মাদ্রাসায় যেতে গিয়ে পানিতে ভিজে যায় বা কাদা-মাটি মাড়িয়ে চলাচল করতে হয়। এছাড়াও স্থানীয় কৃষকরাও সমস্যার সম্মুখীন হচ্ছেন। ভাঙা সড়কের কারণে তারা বাজারে সময়মতো ফসল পৌঁছে দিতে পারছেন না, যার ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।


এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছর নিম্নমানের সামগ্রী ব্যবহার করে লোকদেখানো সংস্কার করা হচ্ছে, যা কার্যত ব্যর্থ। তারা বলেন, “তিনবার কাজ হয়েছে, কিন্তু কয়েক মাস না যেতেই আবার ভেঙে যায়। ভালো মানের কাজ হলে এমন হতো না।”


স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, দ্রুত টেকসই সুইচগেট নির্মাণ না হলে কৃষকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আরও ব্যাপক সমস্যায় পড়বেন। তারা সরকারের হস্তক্ষেপের মাধ্যমে স্থায়ী ও টেকসই সমাধান কামনা করেছেন।


এই সুইচগেটের অবস্থা স্থানীয় মানুষের জীবনে দৈনন্দিন অসুবিধার এক ভয়াবহ চিত্র তুলে ধরে, যা সরকারের কার্যকর উদ্যোগ ছাড়া সহজে সমাধান হওয়ার সম্ভাবনা নেই।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর