| বঙ্গাব্দ
ad728
ad728

“চসিকের অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা”

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 07-12-2025 ইং
  • 164772 বার পঠিত
“চসিকের অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা”
ছবির ক্যাপশন: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও নানা অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালনের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও নানা অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার নগরের জামাল খান ও আন্দরকিল্লা এলাকায় চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়— অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি,ময়লা–অপরিচ্ছন্ন ফ্রিজে ঝালজাতীয় খাবার সংরক্ষণ,বিভিন্ন রাসায়নিক ব্যবহার,

খোলা অবস্থায় জিলাপির সিরায় মশা–মাছি পড়া,ধুলোবালিতে খাবার দূষিত হওয়া এবং ফুটপাত দখলসহ একাধিক অপরাধ।

এসব অপরাধে জামাল খান রোডের রহমানিয়া কুলিং কর্ণারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে আন্দরকিল্লার কেন্ডি-কে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখাসহ ফুটপাত দখলের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া জামাল খানের মনিষা ফার্মেসিকে মেয়াদবিহীন তরল ওষুধ বিক্রির জন্য রাখা এবং হালনাগাদ লাইসেন্স না থাকার কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

চসিক জানায়, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর