| বঙ্গাব্দ
ad728
ad728

আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা ছিলেন আব্দুল্লাহ আল নোমান: সাঈদ আল নোমান

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 26-02-2026 ইং
  • 2845 বার পঠিত
আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা ছিলেন আব্দুল্লাহ আল নোমান: সাঈদ আল নোমান
ছবির ক্যাপশন: রাউজানে আব্দুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও সমাধিতে শ্রদ্ধা নিবেদন।

আব্দুল্লাহ আল নোমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধার প্রথম মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় মরহুমের নিজ বাড়িতে পরিবারের উদ্যোগে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধান করেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।


দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধকালীন অবদান এবং চট্টগ্রামের উন্নয়নে তাঁর ভূমিকা স্মরণ করেন।

দোয়া মাহফিল শেষে সাঈদ আল নোমান দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মরহুমের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সাঈদ আল নোমান বলেন, “আমার বাবা আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা ছিলেন। তিনি প্রতিষ্ঠান গড়েছেন এবং আমৃত্যু চট্টগ্রামের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর আদর্শ, সততা ও দেশপ্রেমকে ধারণ করেই আমরা সামনে এগিয়ে যেতে চাই।”

এসময় চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, “মরহুম আব্দুল্লাহ আল নোমান অত্যন্ত বিনয়ী, প্রাজ্ঞ ও সজ্জন রাজনীতিবিদ ছিলেন। তিনি কর্মীদের কাছে বিপদের বন্ধু এবং চট্টলার মানুষের কাছে সর্বজনীন নেতা হিসেবে পরিচিত ছিলেন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, এম এ সবুর, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল, সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, অধ্যাপক নুরুল আলম রাজু, আনোয়ার হোসেন লিপু, মামুনুল ইসলাম হুমায়ুন, জাফর আহমেদ, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদসহ বিএনপির নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ীরা এবং পরিবারের সদস্যরা।

পুরো আয়োজনজুড়ে ছিল শোক, শ্রদ্ধা ও দায়িত্ববোধের এক গভীর আবহ, যেখানে প্রতিফলিত হয়েছে এক নিবেদিতপ্রাণ জননেতার প্রতি মানুষের ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতা।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর