সীতাকুণ্ড উপজেলায় কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত ও বিতরন করা হয়।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরসহ ২৫ টি প্রাতিষ্ঠানিক জলাশয় পুকুরে ২৭৬ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ মোতাছিম বিল্লাহ্ সভাপতিত্বে উক্ত পোনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ফখরুল ইসলাম।
তিনি প্রধান অতিথির বক্তব্য বলেন, অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি- এ স্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ পালনের মধ্য দিয়ে উপজেলা পরিষদ পুকুরসহ ২৫ টি প্রাতিষ্ঠানিক জলাশয় পুকুরে ২৭৬ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ করা হয়। মাছগুলো বড় হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে যত্নবান হওয়ার আহ্বান জানান। আমরা মাছে- ভাতে বাঙালি। তাই মাছ আমাদের পুষ্টির চাহিদা পূরণ করবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ, উপজেলা প্রাণীসস্পদ কর্মকর্তা ডা. কল্লোল বড়ুয়া; উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম ; উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুমান আরা বেগম ; মেরিন ফিশারিজ অফিসার জান্নাতুল নাঈমসহ প্রমূখ।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |