| বঙ্গাব্দ
ad728
ad728

মোস্তাফিজুর রহমানকে জেলা পরিষদের প্রশাসক করার দাবি

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 09-03-2026 ইং
  • 214 বার পঠিত
মোস্তাফিজুর রহমানকে জেলা পরিষদের প্রশাসক করার দাবি
ছবির ক্যাপশন: চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে আলহাজ্ব মোস্তাফিজুর রহমানকে নিয়োগের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

চট্টগ্রাম দক্ষিণ জেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আলহাজ্ব মোস্তাফিজুর রহমানকে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার দাবি উঠেছে। স্থানীয়দের মতে, তিনি একজন সৎ, দক্ষ ও ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দীর্ঘদিন ধরে রাজনীতি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সদস্য হিসেবে তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। পাশাপাশি এলাকার উন্নয়ন, জনকল্যাণ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

স্থানীয়রা জানান, মোস্তাফিজুর রহমান শুধু একজন রাজনৈতিক নেতা নন; তিনি একজন মানবিক ও দায়িত্বশীল সমাজসেবক হিসেবেও পরিচিত। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

তাদের মতে, বর্তমান সময়ে দক্ষ ও গ্রহণযোগ্য নেতৃত্বের প্রয়োজন রয়েছে। এ প্রেক্ষাপটে মোস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞ ব্যক্তিকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলে চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণের প্রত্যাশা পূরণ হবে।

এ কারণে চট্টগ্রাম দক্ষিণ জেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তাকে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার জোর দাবি জানানো হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর