| বঙ্গাব্দ
ad728
ad728

নিজের সিনেমা দেখা পছন্দ নয় কোয়েল মল্লিকের

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 27-10-2025 ইং
  • 190688 বার পঠিত
নিজের সিনেমা দেখা পছন্দ নয় কোয়েল মল্লিকের
ছবির ক্যাপশন: টলিউডের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক জানিয়েছেন, নিজের অভিনীত সিনেমা বারবার দেখা তাঁর মোটেও ভালো লাগে না।

বিনোদন প্রতিবেদক:

টলিউডের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক জানিয়েছেন, নিজের অভিনীত সিনেমা বারবার দেখা তাঁর মোটেও ভালো লাগে না। নিজের কাজ দেখলে আত্মসমালোচনায় ভোগেন বলেই এমনটা করেন না তিনি।


কয়েক মাস আগে অভিনেত্রী শর্মিলা মৈত্র সঞ্চালিত পডকাস্ট ‘শর্মিলা শো হাউস’-এ অংশ নেন কোয়েল। সেখানে নিজের অভিনয়, সিনেমা এবং ব্যক্তিগত ভাবনা নিয়ে নানা বিষয়েই খোলামেলা আলোচনা করেন তিনি। সেখানেই নিজের সিনেমা দেখার বিষয়ে অভ্যাসের কথা প্রকাশ করেন টলিউডের এই জনপ্রিয় তারকা।


কোয়েল বলেন,“নিজের সিনেমা বেশিবার দেখতে পারি না। দেখলেই কেমন যেন মনে হয়। অনেকেই আছেন, যারা নিজের অভিনীত সিনেমা বারবার দেখতে ভালোবাসেন। টেলিভিশনে দেখালেও দেখেন। কিন্তু আমি দেখি না, যদি খুব প্রয়োজন না হয়।”


নিজের এই অভ্যাসের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও বলেন,“আসলে নিজের ছবি বারবার দেখলে আমার মধ্যে আত্মসমালোচনা শুরু হয়। অনেক কিছু দেখতে ও বুঝতে শুরু করি। তাই এসব থেকে দূরেই থাকি।”


সম্প্রতি মুক্তি পেয়েছে কোয়েল মল্লিক ও কৌশিক সেন অভিনীত নতুন সিনেমা ‘স্বার্থপর’। মুক্তির পর থেকেই ছবিটি দর্শকদের কাছ থেকে প্রশংসা পাচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর