চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, বিপিএম আজ (সোমবার) ট্রাফিক (বন্দর) বিভাগের বাৎসরিক অফিস পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে কমিশনারকে স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানান উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) কবীর আহম্মেদ। তিনি অফিসের দাপ্তরিক কার্যক্রম ও নথিপত্রসমূহ পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় পুলিশ কমিশনার সকল কর্মকর্তা ও ফোর্সকে সঠিক পোশাকে, সময়মতো দায়িত্বে উপস্থিত থাকা এবং জনগণের সঙ্গে শিষ্টাচারপূর্ণ আচরণ করার কঠোর নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি চট্টগ্রাম নগরের ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করতে সিএমপির নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ করেন।
পরিদর্শনকালে
উপস্থিত ছিলেন উপ-পুলিশ
কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির
ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি
প্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার
(ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন
আহমেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি
প্রাপ্ত) সহ ট্রাফিক বিভাগের
অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |