নরসিংদী প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নরসিংদীর ৫টি আসনের মধ্যে ৪টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে। গত ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। এর আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়েছিল।
নরসিংদী-১ (সদর) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি এবং সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
নরসিংদী-২ (পলাশ) আসনে মনোনয়ন পেয়েছেন দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল।
নরসিংদী-৫ (রায়পুরা) আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
অন্যদিকে, নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপি থেকে প্রার্থী ঘোষণা করা হয়নি। শিবপুরের স্থানীয় তৃণমূলরা আশা প্রকাশ করেছেন যে, দলের প্রধান অচিরেই একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীকে ঘোষণা করবেন।
বিএনপির এই ঘোষণা আসন্ন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা ও প্রস্তুতিকে আরও স্পষ্ট করে দিয়েছে। দলের শীর্ষ নেতৃত্ব আশা প্রকাশ করেছেন, নির্বাচনে শক্তিশালী প্রার্থীদের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা সম্ভব হবে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |