বিনোদন ডেস্ক:
তামিল অভিনেত্রী গৌরি কিশান সম্প্রতি তাঁর নতুন সিনেমা ‘আদার্স’–এর প্রচারণায় অংশ নিতে চেন্নাইয়ে গিয়েছিলেন। সেখানে এক সাংবাদিকের প্রশ্নে তিনি চরম ক্ষোভ প্রকাশ করেন। ঘটনাটি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
প্রচার অনুষ্ঠানে গৌরির সহ–অভিনেতা আদিত্য মাধবনকে এক সাংবাদিক জিজ্ঞেস করেন, “গৌরির ওজন নিয়ে আপনার কী মতামত?”
এ প্রশ্ন শুনেই গৌরি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি সরাসরি বলেন,
“আমার ওজনের সঙ্গে সিনেমার কী সম্পর্ক? আমার ওজন আমার নিজের পছন্দ—এটি আমার প্রতিভার সঙ্গে সম্পর্কিত নয়। আমি আমার কাজের মাধ্যমে কথা বলি এবং আমি কঠোর পরিশ্রম করছি।”
অনুষ্ঠানে উপস্থিত সহকর্মীরা তাঁকে শান্ত করার চেষ্টা করলেও গৌরি নিজের বক্তব্যে অনড় থাকেন। তিনি আরও বলেন,
“আমার এখানে একটি বক্তব্য আছে, আর সবাই আমাকে চুপ করাচ্ছে!”
গৌরির এই স্পষ্ট অবস্থান দর্শক ও সহকর্মীদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ব্যাপক সাড়া ফেলেছে। অভিনেত্রী ধন্যা রাজেন্দ্রন ইনস্টাগ্রামে লিখেছেন,
“একেবারেই হতবাক যে কী ঘটেছে। গৌরি শান্ত ও দৃঢ়ভাবে পরিস্থিতি সামলেছেন।”
গৌরি কিশান সম্পর্কে সংক্ষেপে
২৬ বছর বয়সী গৌরি কিশান দক্ষিণ ভারতের তামিল ও মালয়ালম চলচ্চিত্রে সমানভাবে কাজ করছেন। মাত্র ১৮ বছর বয়সে তিনি বড় পর্দায় আত্মপ্রকাশ করেন—তৃষা কৃষ্ণানের কিশোর বয়সের চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় সিনেমা ‘৯৬’–এ।
তাঁর সর্বশেষ ছবি ‘আদার্স’ গত শুক্রবার মুক্তি পেয়েছে, যেখানে তিনি মূল চরিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি গৌরি এখন নারী স্বাধীনতা ও শরীর–স্বীকৃতি (body positivity) বিষয়ে সোশ্যাল মিডিয়ায় সক্রিয়ভাবে কাজ করছেন।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |