| বঙ্গাব্দ
ad728
ad728

“চট্টগ্রামে উদযাপিত ৫৪তম জাতীয় সমবায় দিবস: ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ শীর্ষক আলোচনা”

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 01-11-2025 ইং
  • 86563 বার পঠিত
“চট্টগ্রামে উদযাপিত ৫৪তম জাতীয় সমবায় দিবস: ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ শীর্ষক আলোচনা”
ছবির ক্যাপশন: বাংলাদেশ শিশু একাডেমিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি এবং “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” শীর্ষক আলোচনা সভা

চট্টগ্রাম, ১ নভেম্বর ২০২৫ – বাংলাদেশ শিশু একাডেমিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি এবং “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুক ই আজম, বীর প্রতীক, মাননীয় উপদেষ্টা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ড. মোঃ জিয়াউদ্দীন, কমিশনার, চট্টগ্রাম বিভাগ, মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ এবং সাইফুল ইসলাম, জেলা প্রশাসক, চট্টগ্রাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ দুলাল মিঞা, যুগানিবন্ধক, বিভাগীয় সমবায় কার্যালয়, চট্টগ্রাম।

বক্তব্য প্রদানকালে প্রধান অতিথি উপদেষ্টা ফারুক ই আজম দেশের অর্থনৈতিক উন্নয়নে সমবায় কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তিনি নারীদের অংশগ্রহণ বৃদ্ধির পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে দেশের তরুণ প্রজন্মকে সক্রিয়ভাবে সমবায়ে যুক্ত করার জন্য সকলের প্রতি আহবান জানান।

আলোচনা শেষে জাতীয় সমবায় পুরস্কার ২০২৪-এর জন্য বিভাগীয় পর্যায়ে মনোনীত ৬টি সমবায় সমিতি এবং একজন সমবায়ীকে সম্মাননা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানটি দেশজুড়ে সমবায় কার্যক্রমের গুরুত্ব ও সামাজিক সমতার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা রাখেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর