| বঙ্গাব্দ
ad728
ad728

নরসিংদীতে কিশোরী হত্যার রহস্য উদঘাটন, সৎ পিতার স্বীকারোক্তি

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 09-03-2026 ইং
  • 229 বার পঠিত
নরসিংদীতে কিশোরী হত্যার রহস্য উদঘাটন, সৎ পিতার স্বীকারোক্তি
ছবির ক্যাপশন: সংবাদ সম্মেলনে কিশোরী হত্যাকাণ্ডের তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার।

নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় সৎ পিতা আশরাফ আলী মেয়েকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার কথা আদালতে স্বীকার করেছেন।

শনিবার (৭ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আব্দুল্লাহ আল ফারুক, পুলিশ সুপার, নরসিংদী।

পুলিশ জানায়, নিহত কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার সূত্র ধরে নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮) তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান। এছাড়া হযরত আলী, এবাদুল, জামান ও গাফফারসহ কয়েকজন অভিযুক্ত হত্যার ১০–১২ দিন আগে এক রাতে একটি বাড়িতে কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।


তদন্তে পুলিশ জানতে পারে, ২৫ ফেব্রুয়ারি রাতে সৎ পিতা আশরাফ আলী পূর্ব পরিকল্পনা অনুযায়ী কিশোরীকে একটি বাড়িতে নিয়ে যাওয়ার পথে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে তিনি হত্যার সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জবানবন্দিতে আশরাফ আলী জানান, সৎ মেয়ের বিভিন্ন কর্মকাণ্ডে তিনি দীর্ঘদিন ধরে বিরক্ত ছিলেন এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার ক্ষোভ থেকে তাকে হত্যা করেন।

পুলিশ জানায়, চাঞ্চল্যকর এ ঘটনায় সৎ পিতা আশরাফ আলী, প্রেমিক নূর মোহাম্মদ ওরফে নূরাসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর