| বঙ্গাব্দ
ad728
ad728

সাতকানিয়ায় ২৭তম বার্ষিক সভা ও দস্তারবন্দী অনুষ্ঠান সম্পন্ন

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 12-04-2026 ইং
  • 10126 বার পঠিত
সাতকানিয়ায় ২৭তম বার্ষিক সভা ও দস্তারবন্দী অনুষ্ঠান সম্পন্ন
ছবির ক্যাপশন: সাতকানিয়ায় দক্ষিণ চিব্বাড়ী মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের দৃশ্য।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ চিব্বাড়ী মহিলা আলিম মাদ্রাসা, বায়তুশ শরফ শাহ্ জব্বারিয়া হেফজখানা ও এতিমখানা, আল-হামেদী দারুল হুফ্ফাজ একাডেমী, চিব্বাড়ী বায়তুশ শরফ আল-হামেদী ইনস্টিটিউট ও উম্মুল খায়ের হালিমা খাতুন নুরানী একাডেমীর যৌথ উদ্যোগে ২৭তম বার্ষিক সভা, দস্তারবন্দী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের সূচনা হয় সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন পিউরিয়া ফুড প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব কফিল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মধুবন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আবছার।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল আলম চৌধুরী বলেন, নারী শিক্ষার প্রসারে দক্ষিণ চিব্বাড়ী মহিলা আলিম মাদ্রাসার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, কেবল সাধারণ শিক্ষা নয়, নৈতিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ের মাধ্যমে কন্যাসন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও উল্লেখ করেন, সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে শিক্ষার্থীরা কোরআনের হাফেজ হয়ে সমাজ ও দ্বীনের খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মাহমুদুল হক আনোয়ারী, শাহ-মজিদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহমুদুল হক, মধুবন সুইটস ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নুরুল হক, চিব্বাড়ী বায়তুশ শরফ হেফজখানা ও এতিমখানার পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলী এবং ইউপি সদস্য মাহফুজুর রহমানসহ আরও অনেকে।

দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন দক্ষিণ চিব্বাড়ী মহিলা আলিম মাদ্রাসার সভাপতি আলহাজ্ব কুতুব উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬নং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলাল উদ্দিন। এ অধিবেশনে বিভিন্ন অতিথি শিক্ষার উন্নয়ন, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া ওয়াজ ও ধর্মীয় আলোচনায় অংশ নেন ক্বারী রবিউল্লাহ, মাওলানা কুতুব উদ্দিনসহ প্রখ্যাত আলেমগণ। তারা কোরআন-সুন্নাহর আলোকে সমাজ গঠনে দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তৃতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন বনফুল এন্ড কোং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব এম.এ. শুক্কুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হক। এ অধিবেশনেও বিভিন্ন অতিথি শিক্ষার্থীদের নৈতিক উন্নয়ন ও সমাজসেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন বায়তুশ শরফের পীর সাহেব আলহাজ্ব মাওলানা আব্দুল হাই নদভী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকলি ফুড প্রোডাক্টস ও পিউরিয়া ফুড প্রোডাক্টস লিমিটেডের এমডি শাহ আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী ব্যক্তিত্ব।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, হেফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের দস্তারবন্দী, সাংস্কৃতিক পরিবেশনা এবং ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।

সমাপনী বক্তব্যে আয়োজক কমিটির আহ্বায়ক আলহাজ্ব কফিল উদ্দিন বলেন, গত ২৭ বছরের পথচলায় এলাকাবাসীর সহযোগিতাই প্রতিষ্ঠানের প্রধান শক্তি। ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর