| বঙ্গাব্দ
ad728
ad728

যুবদল নেতা ইসমাইলের মামলা বানিজ্যের সংবাদ ও দায় এড়াতে কৌশল অবলম্বন

রিপোর্টারের নামঃ নিশিতা বড়ুয়া
  • আপডেট টাইম : 16-08-2025 ইং
  • 119506 বার পঠিত
যুবদল নেতা ইসমাইলের মামলা বানিজ্যের সংবাদ ও দায় এড়াতে কৌশল অবলম্বন
ছবির ক্যাপশন: " দল হতে বহিষ্কার হবে কি সে ?"

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


চট্টগ্রামের সাতকানিয়ায় পুরানগড় ইউনিয়নের যুবদল নেতা ইসমাইলের বিরুদ্ধে চলছে প্রতিনিয়ত সংবাদ। পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে তার একের পর এক ভিডিও বার্তা। কখনো করে যাচ্ছে সংবাদ সম্মেলন, কখনো করে যাচ্ছে মানববন্ধন। এদিকে প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা মিলছে সিনিয়র নেতাদের মধ্যে ঐক্যবদ্ধতা ও মিলন মেলা। কিন্তু পুরানগড়ে যুবদল নেতা ইসমাইলের মধ্যে চলছে ঐক্য ভঙ্গের তালবাহানা।


 এদিকে গত (২০জুলাই) চট্টগ্রামের সাতকানিয়ার পুরানগড় ইউনিয়নের যুবদল নেতা মোহাম্মদ ইসমাইল উদ্দিনের বিরুদ্ধে মামলা-বাণিজ্যের অভিযোগ উঠেছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে । তার দেওয়া হলফনামায় ইউনিয়ন পর্যায়ের চার আওয়ামী লীগ নেতা ইতোমধ্যে জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন। অভিযোগ, তাদের কাছ থেকে চার লাখ টাকার বিনিময়ে তিনি আদালতে হলফনামা দেন। একটি সূত্র জানিয়েছে, তাদের আসামি নয় উল্লেখ করে মিথ্যা হলফনামা দেওয়ায় বিচারক তাকে লঘু দণ্ডও দিয়েছেন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয় । একই সঙ্গে এমন কাজের পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য সতর্ক করেছেন।


অভিযুক্ত ইসমাইল উদ্দিন পুরানগড় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পদ প্রত্যাশী বলে ব্যানারে দাবি করেছিলেন তিনি। এই নিয়ে বেশ কয়েকটি সংবাদ প্রকাশিত হয়। পরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ দিয়ে একটি সংবাদ সম্মেলন ও করেছে বলে জানা যায়। সংবাদ সম্মেলনে দুইজন ব্যক্তিকে অভিযুক্ত করে তিনি এই সংবাদ সম্মেলনটি করেন বলে জানায়। 


ইসমাইলের বিষয়ে কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া জানান, জেলা কমিটির সমন্বয়ে বিষয়টি খতিয়ে দেখা হবে ও তার এই সব কার্যকালাপের ডকুমেন্টস গুলো তার হোয়াটসঅ্যাপে পাঠানো হোক।


এই বিষয়ে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন ও আলহাজ্ব মজিবুর রহমান বলেন, বিষয়টি নিয়ে আমরা অবগত আছি । তবে এতটুকু শুনেছি ইসমাইলের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টা আমরা দেখে জানাবো। 


দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু বলেন, ইসমাইলের বিরুদ্ধে অভিযোগটি আমি শুনেছি এবং অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে দল কেন্দ্র হতে। 

এদিকে তাদের কর্মকান্ডে দল কোন ব্যবস্থা না নেওয়ায় মিশ্রপ্রতিক্রা জানিয়েছেন পরিচ্ছন্ন রাজনীতিবিদরা। সৃষ্টি হচ্ছে জনমনের ক্ষোভ। 


 এছাড়া গত (৩১ জুলাই) তার বিরুদ্ধে দলহতে ব্যবস্থা নিতে আহ্বায়ক ইফতেখার উদ্দিন চৌধুরী রাজিব, যুগ্ম আহ্বায়ক আজিজুল হক সিকদার, সদস্য সচিব শহিদুল্লাহ শহিদ ও যুগ্ম আহ্বায়ক আবদু সত্তর স্বাক্ষরিত কেন্দ্র বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর