| বঙ্গাব্দ
ad728
ad728

আমেনা হত্যা ঘটনাস্থল পরিদর্শনে ডিআইজি, আটক ৫

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 09-03-2026 ইং
  • 212 বার পঠিত
আমেনা হত্যা  ঘটনাস্থল পরিদর্শনে ডিআইজি, আটক ৫
ছবির ক্যাপশন: আমেনা হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করছেন ঢাকা রেঞ্জের ডিআইজি।

নরসিংদীর মাধবদীতে কিশোরী আমেনাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তিনি মাধবদী থানাধীন মহিষাশুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দী এলাকায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় নিহতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।

পরিদর্শনকালে ডিআইজির সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সাইফুজ্জামান ফারুকী এবং নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মাধবদী থানা-এ একটি মামলা দায়ের করেছেন। মামলায় এখন পর্যন্ত মূল আসামি দুইজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, বাকি আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর