| বঙ্গাব্দ
ad728
ad728

আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধ মাটি কাটায় ৯ জনের কারাদণ্ড

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 02-12-2025 ইং
  • 204136 বার পঠিত
আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধ মাটি কাটায় ৯ জনের কারাদণ্ড
ছবির ক্যাপশন: রায়পুরায় আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা 


নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের রাধাগঞ্জ বাজারের পাশে আড়িয়াল খাঁ নদীর তীর ভাঙন ও পরিবেশের ক্ষতি করে মাটি কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেছে মোবাইল কোর্ট। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৯ জনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী আরও একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


সোমবার (১ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদ রানার নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পাল এ অভিযান পরিচালনা করেন।


সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল জানান, পরিবেশ রক্ষা ও নদীর তীর সংরক্ষণে এমন অভিযান ভবিষ্যতেও নিয়মিত চলবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর