টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৬৩ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ (মঙ্গলবার) বিকাল ৫টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ, আউটপোস্ট বাহারছড়া ও শাহপরী এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে টেকনাফ থানাধীন লামার বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ওই এলাকায় তিনটি গুদামঘরে তল্লাশি চালিয়ে প্রায় ৬৩ কোটি টাকা মূল্যের ৯০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল বিনষ্ট করা হয়।
মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |