| বঙ্গাব্দ
ad728
ad728

কর্ণফুলীতে উন্নয়ন বাধাগ্রস্তের ষড়যন্ত্র সফল হবে না: এমপি নিজাম

রিপোর্টারের নামঃ মু সগীর মাহমুদ
  • আপডেট টাইম : 31-10-2026 ইং
  • 1737 বার পঠিত
কর্ণফুলীতে উন্নয়ন বাধাগ্রস্তের ষড়যন্ত্র সফল হবে না: এমপি নিজাম
ছবির ক্যাপশন: কর্ণফুলীতে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।

চট্টগ্রামের কর্ণফুলীতে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করার কোনো ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। তিনি বলেছেন, এলাকার মানুষের প্রত্যাশা পূরণে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ সময় আব্দুল জলিল চৌধুরী ডিগ্রি কলেজ সরকারি করার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।



মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে কর্ণফুলী উপজেলা মিলনায়তনে চারা বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।



‘এক দিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’ প্রতিপাদ্যে কর্ণফুলীতে ৬ হাজার ৫০০ চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক দিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।



আব্দুল জলিল চৌধুরী ডিগ্রি কলেজ সরকারি করার বিষয়ে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের অন্যতম প্রধান দাবি কলেজটি সরকারি করা। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে আবেদন জমা দিয়েছেন বলেও জানান তিনি।



তিনি আরও বলেন, ‘পরিতাপের বিষয়, কিছু কুচক্রী মহল বিভিন্ন নামে-বেনামে আমার কাছে এবং সরকারের কাছে তদবির করছে, যাতে এই সরকারের আমলে প্রতিষ্ঠিত কোনো ধরনের উন্নয়ন না হয়। আমি নেতৃবৃন্দকে বলতে চাই, বর্তমান সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে কোনো ষড়যন্ত্র কার্যকর হবে না।’



কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিদুয়ানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া, কর্ণফুলী থানা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এস এম ফোরকান, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ ইসমাইল, দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুদ্দিন সবুজ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা।



এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম আমিরুল মোস্তফা, উপজেলা প্রকৌশলী সাইদুল রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরিফুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর