| বঙ্গাব্দ
ad728
ad728

১ লাখ ঘুষ নেওয়ার পর ১৫ লাখ টাকা দাবি পুলিশ কর্মকর্তার!

রিপোর্টারের নামঃ জিয়াউল হক ইমন
  • আপডেট টাইম : 11-11-2026 ইং
  • 413 বার পঠিত
১ লাখ ঘুষ নেওয়ার পর ১৫ লাখ টাকা দাবি পুলিশ কর্মকর্তার!
ছবির ক্যাপশন: হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) রূপন নাথের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, চাঁদা দাবি ও হয়রানির অভিযোগ তুলেছেন এক প্রবাসী।

চট্টগ্রামের হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) রূপন নাথের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, চাঁদা দাবি ও হয়রানির অভিযোগ তুলেছেন মো. মামুন (৩৭) নামে এক প্রবাসী। তাঁর দাবি, প্রথমে এক লাখ টাকা দেওয়ার পরও আরও ১৫ লাখ টাকা দাবি করা হচ্ছে। টাকা না দিলে নতুন করে মামলায় জড়ানোসহ বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় গত ২৯ জুন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

ভুক্তভোগী মামুনের অভিযোগ, দীর্ঘ দুই যুগ প্রবাসে থাকার পর দেশে ফিরে তিনি হাটহাজারীর গুমানমর্দ্দন এলাকায় রহমানিয়া বায়তুর মামুর মসজিদের মোতোয়াল্লির দায়িত্ব পালন করছেন। নিজের অর্থায়নে মসজিদের উন্নয়নকাজও করাচ্ছিলেন তিনি।

এ সময় স্থানীয় লাভলী আক্তার ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মসজিদের জায়গা দখলের চেষ্টা এবং প্রায় তিন লাখ টাকার গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে। এ ঘটনায় মামুন থানায় অভিযোগ করেন। পরে লাভলী আক্তার তাঁর পরিবারের বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার মামলা করেন বলে জানান মামুন।

মামুনের দাবি, ওই মামলার তদন্তের দায়িত্ব পান এসআই রূপন নাথ। তদন্তে নিরপেক্ষতা বজায় রাখা হয়নি এবং একপাক্ষিকভাবে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগীর অভিযোগ, পরবর্তী সময়ে তাঁকে আরেকটি মামলায় আসামি করা হয়। গত মে মাসে গভীর রাতে তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করেন এসআই রূপন। এ সময় থানায় আটকে রেখে তাঁর স্ত্রীর কাছে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে ধর্ষণ ও রাজনৈতিক মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

মামুনের ভাষ্য অনুযায়ী, পরিবারের পক্ষ থেকে চাপের মুখে এক লাখ টাকা দেওয়া হয়। পরে আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। তবে জামিনে বের হওয়ার পরও আরও ১৫ লাখ টাকা দাবি এবং পাসপোর্ট জব্দসহ নতুন মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁর।

মামুন বলেন, এসআই রূপনের হুমকিতে তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তাঁর তিন মেয়ে মাদ্রাসায় যেতেও ভয় পাচ্ছে। পরিস্থিতির কারণে পরিবার নিয়ে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারিক আজিজ বলেন, পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে ছাড় দেওয়া হবে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর